৫ আগস্ট ২০২৪ থেকে বিচার ব্যবস্হা এক পেশে

 

৫  আগস্ট ২০২৪ থেকে বিচার ব্যবস্হা এক পেশে, শুধু আওয়ামীলীগ,ছাত্রলীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও কৃষকলীগের নেতাকর্মীদের খুন,গুম,আগুন, ব্যবসা বানিজ্য- টাকা পয়সা লুটপাট,  জেল জুলুম হামলা ও মামলা দিয়ে আওয়ামীলীগ নিধনযজ্ঞ পরিচালিত  হচ্ছে। এই সংকটকালীন সময়ে কোন নেতা, এমপি,মন্ত্রী, চেয়ারম্যান  সহ সবাইকে ভাল খারাপের তোয়াক্কা না করে  গণহারে  গ্রেপ্তার করছে মাঠে প্রতিবাদ করার কোন নেতা নেই, নেতৃত্ব শুন্য করার এই  গভীর ষড়যন্ত্র অব্যাহত আছে এবং রাস্ট্রের সকল স্তরে তথাকথিত সংস্কারকাজ চলছে বিষেশ করে আওয়ামী বিরোধী লোকদেরকে রাষ্ট্রের  বিভিন্ন গুরুত্ব পূর্ণ জায়গাগুলোতে কোন যাচাই-বাছাই ছাড়া নিয়োগ ও পোস্টিং  দেওয়া হচ্ছে এর থেকে স্কুল -কলেজ, মাদ্রাসা-মসজিদ, বিশ্ববিদ্যালয় ও বাদ যায়নি। ঐতিহ্যবাহী এই আওয়ামিলীগের করুণ পরিণতির কারন নেতা কর্মীদের আহংকার, লুটপাট,ত্যাগী ও প্রবীন নেতা  কর্মীদর অবমুল্যায়ন এবং দলের ভিতর ও বাহিরে বিরোধী রাজনৈতিক দলের সাথে  অগণতান্ত্রিক আচরণ ও স্বৈরাচারী মনোভাব পোষণের কারণ। এই হযবরল অবস্থায় দলকে নিরাপদ ও প্রানবন্ত রাখতে নতুনভাবে আওয়ামীলীগকে আবার  নতুন করে  সাজাতে হবে   পুরাতন নেতৃত্ব বাদ দিয়ে নতুন নেতৃত্ব সৃষ্টি করতে হবে তৃণমূল থেকে জাতীয় পযার্য়ের যারা লুটপাট ও হামলা মামলা সাথে জড়িত তাদের বাদ দিয়ে ফ্রেশ নেতৃত্ব সৃষ্টি করতে হবে তৃণমূলে ও ভালো কর্মীবাহিনী গড়ে তুলতে হবে যেন আওয়ামী লীগের নাম বিক্রি করে কোন অসৎ কাজ কোন নেতা কর্মী না করে।যারা প্রকৃত জনগণের সেবক হওয়ার  মানসিকতা আছে তারাই একমাত্র রাজনীতি করার এবং নেতা - কর্মী হওয়ার যোগ্যতা রাখে। 

আর এখন যাঁরা নিজেদেরকে  পরাক্রমশালী বীর উত্তম পুরুষের খাতায় নাম লিখেছেন এবং বিরোধীয় মতাদর্শের লোকদের উপর নির্যাতনের স্টিমরোলার চালাচ্ছেন তাদের এবং তাদের বংশধরদের বিচার বাংলার মাটিতে কেউ না কেউ করবে এটাই প্রকৃতির নিয়ম ও সত্য।


 

No comments:

ফেসবুকে 'অবমাননাকর' বিজ্ঞাপন চর্চার জন্য মেটাকে (Meta)৮৪০ মিলিয়ন ডলার জরিমানা করেছে ইইউ (EEU)

 ফেসবুকে 'অবমাননাকর' বিজ্ঞাপন চর্চার জন্য মেটাকে ৮৪০ মিলিয়ন ডলার জরিমানা করেছে ইইউ ফেসবুকের সামাজিক নেটওয়ার্ক ব্যবহারকারীদের শ্রেণ...